![]() আমতলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
১২ May ২০২৬ Tuesday ১০:১৪:০৪ PM
আমতলী (বরগুনা) প্রতিনিধি:![]() বরগুনার আমতলীতে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি মৎস্য ও পশুখাদ্যের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ‘মেসার্স মৃধা পোল্ট্রি সেবা’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স মৃধা পোল্ট্রি সেবা নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

