Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ৯:২৬ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বরগুনার বেতাগী হাসপাতালের বাথরুমে রোগীর মৃত্যু
১২ May ২০২৬ Tuesday ৭:২০:১৯ PM
Print this E-mail this

বরগুনার বেতাগী হাসপাতালের বাথরুমে রোগীর মৃত্যু


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে গিয়ে মো. তৈয়ব আলী (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপুর গ্রামে।  

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় পেটে ব্যথা নিয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাথরুমে তিনি বেশকিছু সময় থাকলে অন্য রোগীরা কর্তব্যরত নার্সদের খবর দেন। পরে রোগীর স্বজনেরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন তাকে মৃত বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘এটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির কারণ নেই। হার্ট অ্যাটাক করেই রোগীর মৃত্যু হয়েছে। ’

এদিকে, ঘটনার সময় কর্তব্যরত নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম না প্রকাশের শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, তৈয়ব আলী বেশ কিছু সময় ধরে বাথরুমে ছিলেন। পরে সকাল ৮টার দিকে তিনি ও আরও দুজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে সে সময় তিন-চারজন নার্স দায়িত্বে থাকলেও তারা সেখানে যেতে গড়িমসি করেন বলে অভিযোগ তার। 

তবে দায়িত্বরত নার্স রাজশ্রী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ওখানে যাই এবং তাকে উদ্ধার করার জন্য লোকজন নিয়ে আসি। ’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com