Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ২:২১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বিএনপি নেতার নেতৃত্বে ‘হানি ট্র্যাপ’ চক্র, যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩
১৩ May ২০২৬ Wednesday ৯:২০:২০ PM
Print this E-mail this

বিএনপি নেতার নেতৃত্বে ‘হানি ট্র্যাপ’ চক্র, যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন এক বিএনপি নেতা ও এক যুবলীগ কর্মী।
মঙ্গলবার ও বুধবার রাতে জেলা শহরের কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার হাজিরহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার নুরুল হক তালুকদারের ছেলে ও জেলা যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ রাসেল তালুকদার এবং গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে মো. কবির হোসেন।
পুলিশ ও এক ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, আজহার উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে কৌশলে তাদের আপত্তিকর অবস্থার ভিডিও ধারণ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।
সর্বশেষ জেলা শহরের শহীদুল ইসলাম নামে এক ওষুধ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে চক্রটি। পরে তাকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং ১৮ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি পুলিশের নজরে এলে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে বাউফলের হাজিরহাট এলাকা থেকে আজহার উদ্দিনকে এবং জেলা শহরের কলেজ রোড এলাকা থেকে রাসেল তালুকদার ও কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com