Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ২:৩৮ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাত আটক
১৩ July ২০২৬ Monday ১:২৭:৫২ PM
Print this E-mail this

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাত আটক


ভোলা প্রতিনিধি:

ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। 

আজ রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত সাইদুল হকের ছেলে মো. কামাল (৩০), দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীরহাট গ্রামের কালু কাজীর ছেলে মো. ফয়সাল (২৫), একই এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে মো. ইব্রাহিম (২৫) এবং ওই উপজেলার চরখলিফা ইউনিয়নের দলিলখায়ের হাট এলাকার ওবায়দুল হকের ছেলে মো. ফিরোজ জামাদার (৫৫)। 

কোস্ট গার্ড জানায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে অবহিত করেন। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ বেলা ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com