Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১২:৪১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার
১৩ May ২০২৬ Wednesday ৮:১৬:১৪ PM
Print this E-mail this

বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চারদিন পর ঢাকার গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার মৌচাক থেকে উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়। মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বিকার করেছেন নিখোঁজ এক কিশোরির বাবা। পরে চার কিশোরীকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়েছে।উদ্ধার হওয়া কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং অপরজন পাশের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।নিখোঁজ এক কিশোরীর বাবা মোবাইল ফোনে জানান, চারদিন ধরে আমরা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলাম। আজ (বুধবার) মেয়েকে ফিরে পেয়েছি, এখন অনেকটা স্বস্তি লাগছে। মেয়েসহ চারজনকে কোনাবাড়ি মৌচাক এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালায়।ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে তারা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি বাসা ভাড়া নেয়। চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির সময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। তিনি আরও বলেন, চার কিশোরীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার কিশোরী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় ওই রাতেই অভিভাবকেরা বাউফল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। চারদিন ধরে উৎকণ্ঠার মধ্যে ছিলেন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে তাদের উদ্ধারের খবরে স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলোর মাঝে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com