Current Bangladesh Time
Thursday September ২৪, ২০২৬ ৬:৪৫ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » পিরোজপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৩ May ২০২৬ Wednesday ৭:৫৮:২৭ PM
Print this E-mail this

পিরোজপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


 পিরোজপুর প্রতিনিধি:

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্র

পিরোজপুরের নাজিরপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে)  দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। 

পরিবার ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে দুই শিশু নানাবাড়ি নাজিরপুরের আমতলা গ্রামে বেড়াতে আসে। দুপুরে তারা বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের ঘাটসংলগ্ন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com