পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলায় এক গৃহস্থের বাড়ি থেকে একটি গাভী চুরি করে পালাচ্ছিলেন চোর চক্রের সদস্যরা। টের পেয়ে যান গৃহস্থ। এরপর গৃহস্থ ও প্রতিবেশীরা ধাওয়া করেন পিকআপসহ চোর চক্রের ৩ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার নদমুলা জুগিরখাল এলাকার শহিদুল মৃধার ছেলে আ. রহমান মৃধা (৩৫), পাশর্^বর্তী রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে পিকআপ ড্রাইভার হাসিবুর হালাদার (৩৫) এবং কৈবতখালী গ্রামের সালাম হাওলাদারের ছেলে পিকআপের হেলপার রনি হাওলাদার (২০)। গাভীটির মালিক উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এলাকার বাসিন্দা কৃষক সাইফুল খন্দকার। তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আমি তারাবির নামাজে যাই। সে সময় গোয়াল ঘরের শব্দ ও গরুর ডাক শুনে আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে একটি গাভী না দেখেতে পেয়ে আমাকে মোবাইলে জানায়। ওই সময় আমি গরু চুরির বিষয়টি আঁচ করতে পেরে সবাইকে জানালে এলাকাবাসী ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদার বাড়ির সামনে গাভী ও পিকআপসহ তিনজনকে আটক করে। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল গিয়ে আটকে রাখা চোরদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় গাভীর মালিক সাইফুল খন্দকার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবীর মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গাভী ও পিকআপ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মনির হাওলাদারের প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৫টি ও সম্প্রতি ইকড়ি গ্রামের কৃষক কাঞ্চন তালুকদারের ৪টি, একই গ্রামের পল্লী চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেন ২টি গাভী ও কৃষক মো. নজরুল ইসলাম ২টি গাভী ও একটি বলদ গরু চুরির ঘটনা ঘটে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।