Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:১৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় পিকআপে করে গরু চুরিঃআটক ৩
২১ March ২০২৪ Thursday ৬:২৭:০৪ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় পিকআপে করে গরু চুরিঃআটক ৩


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলায় এক গৃহস্থের বাড়ি থেকে একটি গাভী চুরি করে পালাচ্ছিলেন চোর চক্রের সদস্যরা। টের পেয়ে যান গৃহস্থ। এরপর গৃহস্থ ও প্রতিবেশীরা ধাওয়া করেন পিকআপসহ চোর চক্রের ৩ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার নদমুলা জুগিরখাল এলাকার শহিদুল মৃধার ছেলে আ. রহমান মৃধা (৩৫), পাশর্^বর্তী রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে পিকআপ ড্রাইভার হাসিবুর হালাদার (৩৫) এবং কৈবতখালী গ্রামের সালাম হাওলাদারের ছেলে পিকআপের হেলপার রনি হাওলাদার (২০)।
গাভীটির মালিক উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এলাকার বাসিন্দা কৃষক সাইফুল খন্দকার। তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আমি তারাবির নামাজে যাই। সে সময় গোয়াল ঘরের শব্দ ও গরুর ডাক শুনে আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে একটি গাভী না দেখেতে পেয়ে আমাকে মোবাইলে জানায়। ওই সময় আমি গরু চুরির বিষয়টি আঁচ করতে পেরে সবাইকে জানালে এলাকাবাসী ধাওয়া করে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদার বাড়ির সামনে গাভী ও পিকআপসহ তিনজনকে আটক করে। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল গিয়ে আটকে রাখা চোরদের থানায় নিয়ে যায়।
এ ঘটনায় গাভীর মালিক সাইফুল খন্দকার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেছেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবীর মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গাভী ও পিকআপ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মনির হাওলাদারের প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৫টি ও সম্প্রতি ইকড়ি গ্রামের কৃষক কাঞ্চন তালুকদারের ৪টি, একই গ্রামের পল্লী চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেন ২টি গাভী ও কৃষক মো. নজরুল ইসলাম ২টি গাভী ও একটি বলদ গরু চুরির ঘটনা ঘটে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com