![]() ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ২
৭ April ২০২৪ Sunday ৮:০৯:৪৫ PM
![]() ভোলায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিতে লালমোহন উপজেলায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর চাপা পড়ে হারিস (৪৫) এবং বজ্রপাতে বাচ্চু (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। এসময় ঝড়ের তাণ্ডবে লালমোহন উপজেলায় দুই শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ঝড়ের সময় লালমোহনে উপজেলায় বদরপুর সাতবাড়িয়া এলাকায় ঘর চাপা পড়ে হারিস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও লালমোহনের চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের বাচ্চু (৪০) নামে ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তৌহিদুল ইসলাম বলেন, ঝড়ে প্রাণহানিসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে বরাদ্দের জন্য জেলায় পাঠাবো। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের তা প্রদান করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

