Home » ভোলা » লালমোহন » ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ২
৭ April ২০২৪ Sunday ৮:০৯:৪৫ PM
ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ২
ভোলায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিতে লালমোহন উপজেলায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর চাপা পড়ে হারিস (৪৫) এবং বজ্রপাতে বাচ্চু (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। এসময় ঝড়ের তাণ্ডবে লালমোহন উপজেলায় দুই শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ঝড়ের সময় লালমোহনে উপজেলায় বদরপুর সাতবাড়িয়া এলাকায় ঘর চাপা পড়ে হারিস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও লালমোহনের চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের বাচ্চু (৪০) নামে ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তৌহিদুল ইসলাম বলেন, ঝড়ে প্রাণহানিসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে বরাদ্দের জন্য জেলায় পাঠাবো। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের তা প্রদান করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা