Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ, ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা
১৬ June ২০২৬ Tuesday ৫:২১:৩৩ PM
Print this E-mail this

ভোলায় স্ত্রীকে দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ, ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় স্ত্রীকে দিয়ে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ১৩ বছরের এক কিশোরীকে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত রফিক নামে একজনকে তার বাড়িতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা।

ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত রফিক মিয়াকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত রফিক ওই গ্রামের মৃত আলম মেকারের ছেলে।

কিশোরী জানায়, তার বাবা একজন হোটেল কর্মচারী। চরফ্যাশন পৌরসভায় ভাড়াবাসায় পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্ত মোহাম্মদ রফিক (৫৫) তাদের প্রতিবেশী। চার মাস আগে রফিক কৌশলে তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। ঘরে ঢুকলে তাকে প্রথম দফায় জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তাকে একটি ওষুধ খাইয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং কাউকে কিছু না বলার জন্য ভয় দেখান। ভয়ে সে বিষয়টি নিয়ে চুপ থাকেন। এরপর দিন দিন রফিকের লালসার শিকারে পরিণত হয় সে। প্রায় সময়ই তার স্ত্রীকে দিয়ে কিশোরীকে ডেকে নিয়ে যেতেন। স্ত্রী তার স্বামীর হাতে তুলে দিতেন তাকে।

চার মাস পর বিষয়টি মা আঁচ করতে পেয়ে কিশোরীর কাছে জানতে চান। কিশোরী তার মাকে পুরো ঘটনাটি জানায়। মা পুরো ঘটনাটি জেনে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি গোপন রেখে মেয়েকে গর্ভপাতের সিদ্ধান্ত নেন। শনিবার রাতে এক নার্সের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে মেয়ের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ সময় গ্রামবাসী রফিককে তার বাড়ি থেকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেন।

কিশোরীর খালা জানান, প্রথমে বিষয়টি আমাদের নজরে আসেনি। মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাকে ডাক্তার দেখানো হয়। পরে বিস্তারিত জানতে পারি।

অভিযুক্ত রফিক পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য জানা যায়নি। মেয়েটি চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী  রফিকের সঠিক বিচার দাবি করছেন।

চরফ্যাশন থানার ওসি মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, ভিকটিম কিশোরী চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com