Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১২:৫৪ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরগুনা সদর » উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ
২০ September ২০২৬ Sunday ১১:৫৩:৫৮ PM
Print this E-mail this

উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ


নিজস্ব প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সার ডিলার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক বাবু সুশীল বড়াল তার প্রতিষ্ঠান মেসার্স বড়াল ট্রেডার্সের নামে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন।

অন্যদিকে একই ডিলারশিপের জন্য আবেদন করেছেন হারতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। তিনি হাওলাদার এন্টারপ্রাইজের নামে আবেদন করেছেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতার সার ডিলার হওয়ার আবেদনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি সরকারি ব্যবস্থাপনার আওতাধীন সার ডিলারশিপের জন্য আবেদন করার সুযোগ পেলেন কীভাবে এবং তার আবেদন কীভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

হারতা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফিরোজ বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয় ও প্রযোজ্য সরকারি নীতিমালাও যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠনের নেতা সুশীল বড়ালের আবেদনসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই করে বাতিলের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন নইলে কঠোর হস্তে মোকাবেলা করা হবে বলে যানান তিনি।

এদিকে একই ডিলারশিপে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ছাত্রদল নেতার প্রতিষ্ঠানের আবেদনকে ঘিরে হারতা ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে বাবু সুশীল বাড়ালকে একাধিক বার ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com