Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ৬:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে তেলবাহী লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২
২০ September ২০২৬ Sunday ৫:৩৩:৪৩ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে তেলবাহী লরি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-বাকেরগঞ্জ মহাসড়কের ভাঙ্গা পোল নামক স্থানে তেলবাহী লরি ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে গেছে। এ সময় তেলবাহী লরিটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল-বাকেরগঞ্জ মহাসড়কের ভাঙ্গা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুরগিবাহী পিকআপের চালক সালমান ও হেলপার সাব্বির। দুর্ঘটনায় তাঁরা গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরিশাল থেকে আসা তেলবাহী লরি ও বিপরীত দিক থেকে আসা বয়লার মুরগিবাহী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক সালমান ও হেলপার সাব্বিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com