Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ১০:২৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » কোমরে শিকল ও গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতনের শিকার বৃদ্ধের পাশে জেলা প্রশাসন
২২ November ২০২৬ Sunday ৯:১৯:০৭ PM
Print this E-mail this

কোমরে শিকল ও গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতনের শিকার বৃদ্ধের পাশে জেলা প্রশাসন


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি-কলা ঝুলিয়ে রাস্তায় ঘোরানো সেই হতদরিদ্র বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাঁকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিন হাওলাদারের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. মজনু হোসেন রনি।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশে রুহুল আমিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, গত সোমবার সকালে জিয়ানগর উপজেলার বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে কয়েক ছড়া সুপারি ও এক ফালি কলা চুরির অভিযোগ ওঠে। পরে স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি ও কলা ঝুলিয়ে জনসমক্ষে ঘোরান। এ সময় তাঁকে নির্যাতনও করা হয়।

ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে ব্যাপক নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর জেলা প্রশাসক ওই বৃদ্ধকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com