Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ৯:০২ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় সাঁকো ভেঙে খালে পড়ে প্রাণ গেল শিশুছাত্রীর
২০ September ২০২৬ Sunday ৭:০৩:৩১ PM
Print this E-mail this

পাথরঘাটায় সাঁকো ভেঙে খালে পড়ে প্রাণ গেল শিশুছাত্রীর


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সাঁকো ভেঙে খালে পড়ে জামিলা (১০) নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশু জামিলা ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে খালের ওপর থাকা সাঁকো পার হচ্ছিল সে। একপর্যায়ে সাঁকো ভেঙে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করে জামিলাকে খাল থেকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com