Home » বরিশাল » রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
২০ September ২০২৬ Sunday ৫:২২:২৪ PM
রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
রাঙাবালী ( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা নামের ২২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সজল মৃধা উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন। শনিবার রাতে মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ঘটনাটি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সজল মৃধা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।
এজাহারে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে সজল মৃধার বিরুদ্ধে। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
পরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলা করেন।
মামলার পর অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা