Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
২০ September ২০২৬ Sunday ৫:৩৮:২৭ PM
বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে ঝড়ের কবলে পড়ে দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে জনতা বেকারির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বেকারির টিনের চালা ভেঙে চুরমার হয়ে গেছে। পাশাপাশি গাছের প্রচণ্ড চাপে ভবনের দুই পাশের মূল দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেকারিতে ব্যবহৃত তিনটি মেশিন। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বেকারি কর্তৃপক্ষ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারসংলগ্ন জনতা বেকারিতে এ ঘটনা ঘটে।
বেকারি কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বেকারির পেছনে থাকা বারেক হাওলাদারের গাছের বাগান থেকে দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে বেকারির ওপর পড়ে যায়। এতে বেকারির টিনের চালা ভেঙে যায় এবং ভবনের দুই পাশের মূল দেয়াল ধসে পড়ে। একই সঙ্গে বেকারিতে ব্যবহৃত তিনটি মেশিনও ক্ষতিগ্রস্ত হয়।
জনতা বেকারির মালিক জাকির হোসেন হেলাল বলেন, গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হলে বেকারির পেছনে থাকা দুটি বিশাল আকৃতির চাম্পল গাছ উপড়ে বেকারির ওপর পড়ে যায়। এতে টিনের চালা ভেঙে যাওয়ার পাশাপাশি ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়ে এবং তিনটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, গাছ দুটি কেটে ফেলার জন্য এর আগেও বারেক হাওলাদারকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তবে তিনি গাছ কাটেননি। গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় ঝড়ের সময় সেগুলো উপড়ে পড়ে বলে তিনি দাবি করেন।
বেকারি কর্তৃপক্ষের দাবি, গাছের আঘাতে বেকারির অবকাঠামো ও যন্ত্রপাতিসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বারেক হাওলাদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আকস্মিক ঝড়ে বেকারির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন মালিকপক্ষ। বেকারির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ জন কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উৎপাদন কার্যক্রম চালু করতে না পারলে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা