Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৭:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » চাঁদাবাজির অভিযোগ: গণপিটুনি খাওয়ার পর পদও হারালেন বাবুগঞ্জ বিএনপির দুই নেতা
১৬ June ২০২৬ Tuesday ৫:৫৫:১৪ PM
Print this E-mail this

চাঁদাবাজির অভিযোগ: গণপিটুনি খাওয়ার পর পদও হারালেন বাবুগঞ্জ বিএনপির দুই নেতা


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লার পদ স্থগিত করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়ন বিএনপির দলীয় প্যাডে এক নোটিশে এ তথ্য জানানো হয়। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নোটিশে বলা হয়, ৪ নম্বর চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগঠনবিরোধী কর্মকাণ্ড করায় তাঁদের দলের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। 

নোটিশে আরও বলা হয়, তাঁদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। তাঁরা বিএনপির কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে নোটিশে উল্লেখ করা হয়। 

এর আগে গতকাল সোমবার (১৫ জুন) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com