![]() নাজিরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যান চালকের
১৫ April ২০২৪ Monday ১০:০৯:৩২ PM
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ ![]() জেলার নাজিরপুরে ট্রাকচাপায় মো. আল আমিন হাওলাদার (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সরকারি টেকনিকাল কলেজের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ভ্যানচালক আল-আমিন হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চিথলিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৬টার দিকে ওই ভ্যানচালক যাত্রী নিয়ে উপজেলার সদর থেকে চিথলিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ভ্যানটি উল্টে ভেঙ্গে যায় এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক আল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ওই ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিল। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

