Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৩:৪৪ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যান চালকের
১৫ April ২০২৪ Monday ১০:০৯:৩২ PM
Print this E-mail this

নাজিরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যান চালকের


নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

জেলার নাজিরপুরে ট্রাকচাপায় মো. আল আমিন হাওলাদার (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সরকারি টেকনিকাল কলেজের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ভ্যানচালক আল-আমিন হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চিথলিয়া গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৬টার দিকে ওই ভ্যানচালক যাত্রী নিয়ে উপজেলার সদর থেকে চিথলিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ভ্যানটি উল্টে ভেঙ্গে যায় এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক আল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ওই ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com