![]() পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ ও জরিমানা
১৯ May ২০২৪ Sunday ৬:৩৪:১৩ PM
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একজনকে কারণ দর্শানোর নোটিশ অন্যজনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এছাড়াও একই দিন রাত সোয়া ৮ টার দিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসেন মিছিল নিয়ে পথসভায় অংশগ্রহণ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোস্তফা গোলাম কবিরকে দেওয়া নোটিশে আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শো-ডাউন ও মিছিল করায় পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতে এমন আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় এ বিষয়ে সতর্কও করা হয়েছে। নির্বাচনি আচরণ না মানায় দুই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার বিষয়ে জানতে চাইলে, দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসাইন জানান, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা জানি না। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

