Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:২১ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ ও জরিমানা
১৯ May ২০২৪ Sunday ৬:৩৪:১৩ PM
Print this E-mail this

পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে শোকজ ও জরিমানা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একজনকে কারণ দর্শানোর নোটিশ অন্যজনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এছাড়াও একই দিন রাত সোয়া ৮ টার দিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসেন মিছিল নিয়ে পথসভায় অংশগ্রহণ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মোস্তফা গোলাম কবিরকে দেওয়া নোটিশে আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শো-ডাউন ও মিছিল করায় পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতে এমন আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় এ বিষয়ে সতর্কও করা হয়েছে।

নির্বাচনি আচরণ না মানায় দুই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জরিমানার বিষয়ে জানতে চাইলে, দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসাইন জানান, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা জানি না। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com