Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৬:৪৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ বিজ্ঞপ্তি » সেনা উপস্থিতিতে বরিশালের ১৪ থানার কার্যক্রম শুরু
১১ August ২০২৪ Sunday ১২:০১:৩৬ AM
Print this E-mail this

সেনা উপস্থিতিতে বরিশালের ১৪ থানার কার্যক্রম শুরু


আমাদের বরিশাল ডেস্ক:

মহানগর ও জেলা পুলিশের ১৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। 

সেনাবাহিনীর উপস্থিতিতে শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে কার্যক্রম শুরু হয় বলে মহানগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার জানিয়েছেন। 

বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, নগরের চার থানার পুলিশ সদস্যরা কোথাও যায়নি। তারা থানাগুলোয় অবস্থান করছেন। দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি কাজ শুরু হবে। 

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ জেলায় ১০ থানা রয়েছে। আমরা স্বল্প পরিসরে কাজ শুরু করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরু করা হবে।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। 

বিভিন্ন জায়গায় মৃত্যু বা অপমৃত্যুর যেসব ঘটনা ঘটেছে, সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। এ ছাড়া যেকোনো অভিযোগ জমা নেওয়া হচ্ছে। নাগরিকরা তাদের যেকোনো অভিযোগ থানায় এসে দিতে পারবেন। 

বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা যদি এমন চুপ থাকে তাহলে কোনো দিনই নিরাপদ দেশ গড়া সম্ভব হবে না। দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। তবে এর স্থায়ী সমাধানে পুলিশকে দ্রুত কাজে ফেরাতে হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com