Home » বরিশাল » হিজলা » হিজলায় মৎস্য ও নৌপুলিশের অভিযানে জাল-মাছসহ ৩৪ জেলে আটক
১৮ October ২০২৪ Friday ১২:৫৯:৩৫ PM
হিজলায় মৎস্য ও নৌপুলিশের অভিযানে জাল-মাছসহ ৩৪ জেলে আটক
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে বুধবার দিবাগত রাতে মেঘনার শাখা নদীতে ৩৪ জেলে ও অবৈধ কারেন্ট জাল,মা ইলিশ আটক করে। উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ,হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিব রায় সহ নৌ-পুলিশের একটি চৌকস টিম। আটককৃত ৩৪ জেলের মধ্যে ২৪ জেলেকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।বাকি ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নদীতে মা ইলিশ শিকার না করার শর্তে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত ২৫০ কেজি মা ইলিশ উপজেলার ১১ টি এতিম খানা ও লিল্লাহ বোডিংএ বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক জানায় গতকাল রাতে মা ইলিশ শিকারের দায়ে ৩৪ জেলে,দুটি মাছ শিকারের নৌকা ও অবৈধ কারেন্ট জাল,মাছ উদ্ধার করা হয়েছে।অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।আটক ট্রলার দুটি নিলামে বিক্রি করা হবে।এছাড়া উদ্ধার কার মা ইলিশ বিভিন্ন মাদরাসায় দেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার