Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১০:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » হিজলা » ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় ৭০ জেলের বিরুদ্ধে মামলা
১৯ October ২০২৪ Saturday ১১:৪৯:২০ PM
Print this E-mail this

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় ৭০ জেলের বিরুদ্ধে মামলা


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। হিজলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়। 

শুক্রবার রাতে করা এ মামলায় নামধারী ৭ জনসহ মোট ৭০ জন জেলেকে আসামি করা হয়েছে। 

মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর ও সাধারণ জখম এবং সরকারি সম্পদ ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মৎস্য কর্মকর্তার দেওয়া অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। আটক ৭ জেলেকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মামলায় বরাতে তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেঘনা নদীর ওরাকল এলাকায় অভিযান করে।এ সময় একটি নৌকা মাছ শিকারে থাকা জেলেদের আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হয়। তা না করে আরও দুটি নৌকা নিয়ে ৫০/৬০ জন জেলে আক্রমণ করে। 

জেলেরা তাদের নৌ-যানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল টেলে আগুন ধরিয়ে নিক্ষেপ শুরু করে। এতে তিনিসহ (ইউএনও) এক আনসার সদস্য, চার কর্মচারী আহত হন। এছাড়াও র‌্যাবের গ্যাস গান ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি করে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ জনকে মামলায় আসামি করা হয়েছে। বাকি চারজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com