Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৩:১৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে সাংবাদিককে কুপিয়ে জখম
২২ October ২০২৪ Tuesday ২:১৬:৫৩ PM
Print this E-mail this

আমতলীতে সাংবাদিককে কুপিয়ে জখম


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে মাদক সেবনে বাধা দেওয়ায় এইচ এম কাউসার মাদবর নামে এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ব কেওয়া বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন।

আহত সাংবাদিক কাউসার মাদবর জানান, কেওয়া বুনিয়া এলাকার ইমরান হোসেন নামে এক কিশোরগ্যাং প্রধান তার দলবল নিয়ে প্রতিদিন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে বসে মাদক সেবন করে আসছিল।

গত শুক্রবার কিশোরগ্যাং সদস্যদের তিনি মাদক সেবনে বাধা দেন এবং তাদেরকে ওই বিদ্যালয়ে আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার রাতে তাঁকে এলোপাতারি কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা।

পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তিনি আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ওই সাংবাদিক ‘দৈনিক সংবাদ’ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিক কাউসারের ওপর হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com