Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ২:৫৮ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে পূর্ব বিরোধের জেরে মা-মেয়েকে কু*পি*য়ে জ*খম
২২ October ২০২৪ Tuesday ৩:২০:৫২ PM
Print this E-mail this

গৌরনদীতে পূর্ব বিরোধের জেরে মা-মেয়েকে কু*পি*য়ে জ*খম


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে পূর্ব বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর পালরদী এলাকায় হামলাটি হয়। এ ঘটনায় অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতরা হলেন- উত্তর পালরদী গ্রামের সালাম বেপারীর স্ত্রী মা মাহফুজা বেগম (৬০) ও তার মেয়ে সাদিয়া ইসলাম (২৭)।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাদিয়া অভিযোগ করে বলেন, ‘বাড়ির পাশের রায়হান বেপারী নামে এক ব্যক্তি আমাকে উত্ত্যক্ত করতো। তার ভয়ে আমাকে দ্রুত বিয়ে দিতে বাধ্য হয় পরিবার। এরপর থেকে তাদের সঙ্গে আমার পরিবারের বিরোধ চলছে। এছাড়া জমির গাছ কাটা নিয়েও তাদের সঙ্গে বিরোধ রয়েছে। আজ সকালে রায়হান ও তার ভাই রাশেদ, আসাদ ও আহাদ বেপারী বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে আমাকে কুপিয়ে আহত করে। মা এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা। পরে এলাকাবাাসী আমাদের হাসপাতালে এনে ভর্তি করেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com