![]() ডেঙ্গুতে বরিশাল বিভাগে আরও ৩ মৃত্যু
২৩ October ২০২৪ Wednesday ৫:২৫:৪৩ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হলো। বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১০৪ জন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩১০ জনে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১০৪ ডেঙ্গুরোগীর মধ্যে ১৫ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া আটজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার ৬৩৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ২৯১ জন। এদিকে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বরগুনায় দুজন, পিরোজপুরে দুজন, পটুয়াখালীতে দুজন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

