Current Bangladesh Time
Sunday August ৯, ২০২৬ ১২:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » ডেঙ্গুতে বরিশাল বিভাগে আরও ৩ মৃত্যু
২৩ October ২০২৪ Wednesday ৫:২৫:৪৩ PM
Print this E-mail this

ডেঙ্গুতে বরিশাল বিভাগে আরও ৩ মৃত্যু


নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হলো। 

বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১০৪ জন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩১০ জনে। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। 

একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১০৪ ডেঙ্গুরোগীর মধ্যে ১৫ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া আটজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।  

এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৭ জন, ভোলায় ৯ জন, পিরোজপুরে ১২ জন ও বরগুনায় ২৬ জন ডেঙ্গুর চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।তবে পরপর দুদিন ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রোগীর তথ্য নেই। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার ৬৩৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ২৯১ জন। 

এদিকে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বরগুনায় দুজন, পিরোজপুরে দুজন, পটুয়াখালীতে দুজন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: বিএমপি কমিশনার
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, বরগুনার এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক
মেডিকেল বর্জ্যও ব্যবসার পণ্য: বরিশালে মাসে ২ কোটি টাকায় বিক্রি, স্বাস্থ্যঝুঁকি
৪৬ ঘণ্টা পর বরিশালের ছয় রুটে বাস চলাচল শুরু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com