![]() ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেক ১ বছরের কারাদণ্ড
২৬ October ২০২৪ Saturday ৪:২০:০২ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। কারাদণ্ড প্রাপ্ত রবিউল খলিফা বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

