Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ৮:২৯ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেক ১ বছরের কারাদণ্ড
২৬ October ২০২৪ Saturday ৪:২০:০২ PM
Print this E-mail this

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলেক ১ বছরের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

কারাদণ্ড প্রাপ্ত রবিউল খলিফা বরিশাল রুপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com