![]() নিষেধাজ্ঞার ১৭ দিনে বরিশালে ৫১৭ জেলের কারাদণ্ড
৩০ October ২০২৪ Wednesday ১১:৪৫:১৬ AM
নগর প্রতিনিধি: ![]() নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৭ দিনে ৫১৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ লাখ এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৪০৭টি অভিযান চালানো হয়েছে এবং ৭২৭টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৮১৭টি মামলা করা হয়েছে। এ সময়ে বরিশাল বিভাগে ৪৫৫ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, তিন হাজার ২৪৪ বার বিভিন্ন মাছঘাট, ছয় হাজার ৮৭ বার বিভিন্ন আড়ত ও তিন হাজার ৬৯০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। এছাড়া ১৭ দিনের অভিযানে ১৫ হাজার ৮২৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৬ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১০০ টাকা মূল্যের ৮৮ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে তিন লাখ ৪৭ হাজার ২০০ টাকা আয় হয়েছে। মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। প্রসঙ্গত, বরিশাল বিভাগের ছয় জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ মেট্রিক টনের বেশি চাল বিতরণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

