![]() নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই বাস চাপা দেয় মিমকে, হয়নি শেষ রক্ষা
৩১ October ২০২৪ Thursday ২:৪৬:১৫ AM
ক্যাম্পাস প্রতিনিধি: ![]() বাস চাপায় প্রাণ গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মাইশা ফৌজিয়া মিম এক শিক্ষার্থীর। বুধবার (৩০ অক্টোবর) তার নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই একটি বাস চাপা দেয় তাকে। মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক গতিরোধক থাকার পরও বেপরোয়া ছিল বাসটি। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স ইতোমধ্যে দোষীদের গ্রেফতারের জন্য কাজ করছে। অতিদ্রুতই আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

