Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:১৭ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » সংবাদ শিরোনাম » নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই বাস চাপা দেয় মিমকে, হয়নি শেষ রক্ষা
৩১ October ২০২৪ Thursday ২:৪৬:১৫ AM
Print this E-mail this

নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই বাস চাপা দেয় মিমকে, হয়নি শেষ রক্ষা


ক্যাম্পাস প্রতিনিধি:

বাস চাপায় প্রাণ গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মাইশা ফৌজিয়া মিম এক শিক্ষার্থীর। বুধবার (৩০ অক্টোবর) তার নিজ বিশ্ববিদ্যালয়ের সামনেই একটি বাস চাপা দেয় তাকে।

মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।


সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আগুন দেয়া হয় ঘাতক বাসে।


সহপাঠীরা জানান, বুধবার রাত ৯টায় ভোলা রোডের মোড়ে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিলেন মিম। এ সময় নারায়নগঞ্জ ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় মিমকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। এ ঘটনার পরপরই পালিয়ে যান বাস চালক।

সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক গতিরোধক থাকার পরও বেপরোয়া ছিল বাসটি।

এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার চাই। আগামীকাল ১২ টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় যথাযথ শাস্তি দিতে হবে। না হলে আমার শিক্ষার্থীদের সাথে থেকে যা যা করা দরকার আমরা তাই করতে বাধ্য হবো।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স ইতোমধ্যে দোষীদের গ্রেফতারের জন্য কাজ করছে। অতিদ্রুতই আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com