![]() ৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ
৩১ October ২০২৪ Thursday ৫:৫০:০০ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() দেশের বিভিন্ন জেলার ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের বদলে করা হয়েছে ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম, ‘জামালপুর মেডিকেল কলেজ’ করা হয়েছে। টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ এবং দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

