Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৭:৫৯ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » ৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ
৩১ October ২০২৪ Thursday ৫:৫০:০০ PM
Print this E-mail this

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ


আমাদের বরিশাল ডেস্ক:

দেশের বিভিন্ন জেলার ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে  ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের বদলে করা হয়েছে ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম, ‘জামালপুর মেডিকেল কলেজ’ করা হয়েছে। টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে  ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ এবং দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ হচ্ছে।  

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com