Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:৩৯ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » মনপুরায় স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ
১৮ June ২০২৬ Thursday ৭:০৩:২৬ PM
Print this E-mail this

মনপুরায় স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ


ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরায় খাল সংলগ্ন একটি স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাহিন (১০) নামে নুরানি মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট এলাকার বেইজ্জার খাল সংলগ্ন স্লুইস গেটের পানিতে তলিয়ে যাওয়ার পর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে নেমেছিল মাহিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ মাহিন স্থানীয় মাঝের ঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামায়াতের ছাত্র। সে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।

খবর পেয়ে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।

মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম বিকেলে বলেন, “সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। যেহেতু আমাদের কোন ডুবুরি দল নেই, তাই কোষ্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।”

শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে শিশুটিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com