Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে শিশুর মৃত্যু
১৮ June ২০২৬ Thursday ৫:০৬:০৩ PM
বাউফলে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে শিশুর মৃত্যু
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফল উপজেলায় বন্ধুদের সাথে পুকুরে ডুবসাঁতার খেলতে গিয়ে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার সময় বাউফল পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার কাছারিবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই এলাকার ইলিয়াস বাহালীর ছেলে। সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির সামনের কাছারিবাড়ির পুকুরে অন্যান্য শিশুদের সাথে ডুবসাঁতার খেলছিল জিহাদ। খেলার একপর্যায়ে সে পুকুরের সিঁড়ি-ঘাটলার নিচে চলে যায়।কিন্তু ওখান থেকে আর বেড়িয়ে আসতে পারেনি। কিছু সময় ব্যবধানে তাকে দেখতে না পেয়ে সাথে থাকা শিশুরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরের সিঁড়ি-ঘাটলার নিচ থেকে জিহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)