![]() মঠবাড়িয়ায় ভিটায় ইক্ষু চুরির ঘটনায় ছোট ভাইয়ের হামলায় পিতা-পুত্র গুরুতর আহত
৫ November ২০২৪ Tuesday ৪:২৬:০৬ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃষকের ইক্ষু চুরির ঘটনাকে কেন্দ্র করে পিতা- পুত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নীলপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন,নুরুজ্জামান গাজী (৬৫) ও তার পুত্র মিজানুর রহমান (৩৬)। গুরুতর আহত পিতা -পুত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই ইক্ষু চুরির ঘটনায় ছোট ভাই খলিল গাজীকে সন্দেহ করায় উভয়ের মধ্যে বাক বিতন্ড হয়।অতঃপর খলিলুর রহমান গাজী,স্ত্রী জাবেদা খাতুন ও ভাড়াটে সন্ত্রাসী সিকান্দারকে নিয়ে নুরুজ্জামান গাজীর ওপর হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে তার মাথা থেতলে দেয়।পিতার ডাক-চিৎকারে পুত্র মিজানুর রহমান বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ইট দিয়ে মাথায় আঘাত করে। স্বজনরা গুরুতর আহত অবস্থায় পিতা -পুত্রকে মাঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সি চিকিৎসাধীন গুরুতর আহত মিজানুর রহমান গাজী জানান,এর আগেও খলিলুর রহমান আমার বৃদ্ধ পিতাকে মারধর করেছে। হামলার এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। এ বিষয় প্রতিপক্ষ খলিলুর রহমান গাজীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

