![]() ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে মানববন্ধন
৫ November ২০২৪ Tuesday ৪:৩১:১৯ PM
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির কাঁঠালিয়ায় ছাত্রদলেরে ২ নেতাকে কুপিয়ে আহত করায় সন্ত্রসীদের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জোড়খালী নতুন বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান মাস্টার, আহত নাজমুল ইসলাম রাব্বির মামী শাহানা বেগম ও শারমিন প্রমুখ। বক্তারা সন্ত্রাসী রায়হান হোসেন লিটু জোমাদ্দার, জুয়েল খান, ছবুর খান, ফারুক জোমাদ্দার, জাকির হোসেন বাদল, সুমন খানসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়েছেন। এরআগে, গত ২ নভেম্বর আমুয়ায় যুবদলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেলের গতিরোধ করে পাটিখালঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম রাব্বি ও সাধারন সম্পাদক শাওন বেপারীকে কুপিয়ে আহত করে। এদেরকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

