Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে মানববন্ধন
৫ November ২০২৪ Tuesday ৪:৩১:১৯ PM
ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার বিচার দাবীতে মানববন্ধন
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় ছাত্রদলেরে ২ নেতাকে কুপিয়ে আহত করায় সন্ত্রসীদের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জোড়খালী নতুন বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান মাস্টার, আহত নাজমুল ইসলাম রাব্বির মামী শাহানা বেগম ও শারমিন প্রমুখ।
এরআগে, গত ২ নভেম্বর আমুয়ায় যুবদলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেলের গতিরোধ করে পাটিখালঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম রাব্বি ও সাধারন সম্পাদক শাওন বেপারীকে কুপিয়ে আহত করে। এদেরকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল