Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৪৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল মহানগর কমিটি নিয়ে অসন্তোষ বরিশাল বিএনপিতে
৬ November ২০২৪ Wednesday ৬:০৬:৪০ PM
Print this E-mail this

বরিশাল মহানগর কমিটি নিয়ে অসন্তোষ বরিশাল বিএনপিতে


নগর প্রতিনিধি:

বরিশাল মহানগর বিএনপির ঘোষিত ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি নিয়ে দলে অসন্তোষ দেখা দিয়েছে। এ কমিটিতে এবারও ঠাঁই হয়নি দলটির চেয়ারপারসন মজিবর রহমান সরোয়ারের অনুসারীদের। সরোয়ারের বিরুদ্ধে যাঁরা অবস্থান নিয়েছিলেন, তাঁরাও বঞ্চিত হয়েছেন। বিশেষ করে জ্যেষ্ঠ অধিকাংশ নেতা নগর কমিটি থেকে ছিটকে পড়েছেন। পদবঞ্চিতরা অভিযোগ করেছেন, কমিটিতে হত্যা মামলার আসামি ও মাদক মামলার দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যেমন আছেন, তেমনই আছেন ভবঘু‌রে ও আওয়ামী লীগের সুবিধাভোগীরাও।

এ ব্যাপারে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক জেলা পিপি আবুল কালাম আজাদ বলেন, এটা একটা পকেট কমিটি। ব্যক্তিগত পছন্দ, চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের পদায়ন করা হয়েছে।

দলীয় সূত্র বলেছে, ২০০১ সালের পর বরিশাল নগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে থাকা ও পরিচিত মুখগুলোর প্রায় সবাই বঞ্চিত হয়েছেন নতুন ক‌মি‌টি‌তে। ২০১২ সালের ২৩ মার্চ সন্ধ্যায় সরকারি বরিশাল কলেজের সামনে কলেজ শাখা ছাত্রদলের একাংশের আহ্বায়ক রাফসান আহমেদ জিতুকে কুপিয়ে হত্যা করা হয়। বিচারাধীন এই হত্যা মামলার অন্যতম আসামি মাহফুজুর রহমান হয়েছেন নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক। আরেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

সূত্র আরও বলেছে, গত বছর ২৮ অক্টোবরের পর অভিযানে গ্রেপ্তার বিএনপির অনেক নেতা-কর্মীর কাছ থেকে টাকা নিয়ে পুলিশ ৮১ ধারায় (ভবঘুরে) আদালতে পাঠায়। তাঁরা মুচলেকা দিয়ে তাৎক্ষণিক মুক্তি পান। বরিশাল নগরীতে সেই ভবঘুরে দলে ছিলেন আবু মুসা কাজল। তিনিও এবার যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। নগরের নাজির পুলে জাগরণী ক্লাবের বিরুদ্ধে জুয়া ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ক্লাবটির নিয়ন্ত্রণ নেন ওই এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম লিটু। মাদক কারবার নিয়ে মারামারির পর ক্লাবটি ভাঙচুর ও তাঁর বিরুদ্ধে মানববন্ধন হয়। সেই লিটুও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন। 

জানা গেছে, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য সোহেল সিকদার বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপিরও সদস্য। তিনি আগের ৩টি পদের সঙ্গে এবার হয়েছেন মহানগর কমিটির সদস্য।

দলীয় সূত্র বলেছে, বিএনপিতে কয়েক বছর আগে ‘এক নেতা এক পদ’ নীতি গ্রহণ করা হয়েছে। অথচ সদ্য ঘোষিত মহানগর কমিটিতে ১৩ জন নগরের বিভিন্ন ওয়ার্ড কমিটির আহ্বায়ক পদেও আছেন। মাসুদ হাওলাদার নামের একজন সদস্য বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নতুন কমিটিতে সদস্য হয়েছেন।

এদি‌কে কমিটি ঘোষণার পর সদস্যপদ পাওয়া বদরুজ্জামান টলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তিনি নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় থেকে বের হচ্ছেন। ক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, বটতলা এলাকার বাসিন্দা টলন ২০১৮ সালে ব‌রিশাল সিটি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন।

পদবঞ্চিত হওয়া বিগত কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক ক‌মি‌টি গঠনে সাংগঠনিক নিয়মনীতি মানা হয়নি। বিগত কমিটির আরেক সদস্য আরিফুর রহমান বাবু বলেন, ‘আন্দোলন সংগ্রামে যাঁরা ছিলেন না, তাঁরাই কমিটিতে পদ পেয়েছেন। এত নিচু মানের কমিটি বরিশালে আর কোনো দিন দেখিনি।’

এদি‌কে কমিটি ঘোষণার পর গতকাল দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভায় কমিটির ৪২ জনের মধ্যে ১৩ জনই ছিলেন অনুপস্থিত। নগর বিএন‌পির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাস‌রিন অবশ‌্য ব‌লে‌ছেন, ক‌মি‌টি খুবই ভালো হ‌য়ে‌ছে এবং যোগ‌্যরা পদ পে‌য়ে‌ছেন।

এ ব‌্যাপা‌রে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, ‘অনেক সিনিয়র যোগাযোগ রাখেননি, অনেকে তাঁদের চেয়ে জুনিয়র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নিচে থাকতে রাজি হননি। তবে মাঠের ত্যাগী কর্মীরা পদ পেয়েছেন। তা ছাড়া কমিটি গঠনের বিষয়টি পুরোপুরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এখতিয়ার।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com