আবুল হাসানাত আব্দুল্লাহসহ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিস্ফোরণ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা আক্কেল সরদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।
মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে ১ নম্বর আসামি করা হয়েছে।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলো- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ।
নামধারী ৩৯ জন ব্যতিত এ মামলায় ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া। তিনি জানান, মঙ্গলবার রাতে দায়ের হওয়া ওই মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল