" />
AmaderBarisal.com Logo

বিএনপির দুই পক্ষের পৃথকভাবে বিপ্লব দিবস পালন


আমাদেরবরিশাল.কম

৭ November ২০২৪ Thursday ৫:৪৮:০৫ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে বিপ্লব ও সংহতি দিবসে সাবেক এমপি শহিদুল আলমের নেতৃত্বে রেলী বের করা হয় (বামে),  বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির সমর্থকরা আলোচনা সভার আয়োজন করে। (ডানে)

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন। বিএনপির সাবেক  সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন পৃথকভাবে এ দিবস পালন করেন।

 বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সংসদ সদস্য তার  বাংলাবাজারের বাসভবন থেকে র‌্যালী বের করেন। র‌্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, সদস্য মো. জসিম উদ্দিন, তরিকুল ইসলাম মস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন,  আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম প্রমূখ।

অপরদিকে একই দিন বিকেল ৪টার দিকে পাবলিক মাঠের মুক্তমঞ্চে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক  মুনির হোসেনের সমর্থকরা পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে। এতে  উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুনির হোসেন।

আরও বক্তব্য রাখেন- উপজেলার বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খোকন।  



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।