![]() বামনায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সালমাসহ আটক ২
১৫ November ২০২৪ Friday ৯:১০:২৯ PM
বামনা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার বামনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সালমা ও মাদক কারবারি মোস্তফা কামাল খোকনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১২৬০ পিস ইয়াবা ও মাদক কারবারির ৫৫ হাজার টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালিকাবাড়ি গ্রামের সগির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী মোসা. সালমা(৪০) ও সদর ইউনিয়নের ৩নং কলাগাছিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বার(৫২)। তাদের কাছ থেকে ১২৬০ পিস ইয়াবা, ৫৫ হাজার ৫০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান (এক্স,বিএন) ও বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টীম সালমা বেগমের কালিকাবাড়ির নিজ বাসায় অভিযান পরিচালনা করে ৭শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করেন। পরে সকাল সারে ৮টায় কলাগাছিয়া গ্রামে পৃথক আর একটি অভিযানে ৪ শত ৭০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৫ হাজার ৫০০ টাকাসহ সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বারকে গ্রেপ্তার করে। পরে বামনা উপজেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বরগুনা জেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. সহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার। জেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. সহিদুল ইসলাম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করি। এই অপারেশন এখানেই শেষ নয় এটা চলমান থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

