Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১:২৬ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সালমাসহ আটক ২
১৫ November ২০২৪ Friday ৯:১০:২৯ PM
Print this E-mail this

বামনায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সালমাসহ আটক ২


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী সালমা ও মাদক কারবারি মোস্তফা কামাল খোকনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১২৬০ পিস ইয়াবা ও মাদক কারবারির ৫৫ হাজার টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালিকাবাড়ি গ্রামের সগির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী মোসা. সালমা(৪০) ও সদর ইউনিয়নের ৩নং কলাগাছিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বার(৫২)। তাদের কাছ থেকে ১২৬০ পিস ইয়াবা, ৫৫ হাজার ৫০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান (এক্স,বিএন) ও বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টীম সালমা বেগমের কালিকাবাড়ির নিজ বাসায় অভিযান পরিচালনা করে ৭শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করেন। পরে সকাল সারে ৮টায় কলাগাছিয়া গ্রামে পৃথক আর একটি অভিযানে ৪ শত ৭০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৫ হাজার ৫০০ টাকাসহ সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বারকে গ্রেপ্তার করে।

পরে বামনা উপজেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বরগুনা জেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. সহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার।

জেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. সহিদুল ইসলাম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করি। এই অপারেশন এখানেই শেষ নয় এটা চলমান থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com