" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান


আমাদেরবরিশাল.কম

১৬ November ২০২৪ Saturday ৪:৪৪:৪০ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মল্লিকপুর থেকে সূর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। 

এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

ইউএনও নজরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের জন্য এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।