ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মল্লিকপুর থেকে সূর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও নজরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের জন্য এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)