Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৭:৫৫ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » সংবাদ শিরোনাম » ৩ কমিটিতে কলিমুল্লাহ ববিতে অসন্তোষ
১৮ November ২০২৪ Monday ৯:১৯:৫৭ AM
Print this E-mail this

৩ কমিটিতে কলিমুল্লাহ ববিতে অসন্তোষ


ক্যাম্পাস প্রতিনিধি:

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে ববির গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করায় এই অসন্তোষ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক কলিমুল্লাহকে ববির শিক্ষক কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনা-সংক্রান্ত কমিটি, একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটিতে রাখা হয়েছে। ২০ নভেম্বর ড. কলিমুল্লাহর ববিতে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল রোববার একদল শিক্ষার্থী নাজমুল আহসান কলিমুল্লাহকে বিতর্কিত উল্লেখ করে তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামী সরকারের সব পাতানো নির্বাচনে বৈধতা দিতে কলিমুল্লাহর জানিপপ প্রথম সারিতে থেকে কাজ করেছে। অভিযোগ রয়েছে, ববি উপাচার্য ড. শুচিতা শরমিন জানিপপের কলিমুল্লাহর ঘনিষ্ঠ সহচর।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে কলিমুল্লাহকে সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার জন্য উপাচার্যের কাছে শিক্ষার্থীরা চিঠি দিয়েছে। যার অনুলিপি দেওয়া হয়েছে ববির প্রক্টর ও রেজিস্ট্রারকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশরাফুল মোল্লা বলেন, ‘একজন বিতর্কিত ব্যক্তিকে ববির কমিটিতে রাখা হয়েছে। তাঁকে ববিতে যুক্ত করে বিশ্ববিদ্যালয়কে কলুষিত করা হচ্ছে। আমরা তাঁকে অব্যাহতি দেওয়া এবং ক্যাম্পাসে অবস্থান না করানোর দাবি জানিয়ে ববি উপাচার্যকে চিঠি দিয়েছি। শিক্ষার্থীরা কলিমুল্লাহকে বয়কটের ঘোষণাও দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার বলেন, এমন বিতর্কিত ব্যক্তিকে ক্যাম্পাসে আনলে গণ-অভ্যুত্থানের স্পিরিট বাধাগ্রস্ত হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কলিমুল্লাহর বিষয়ে ভিসির কাছে যে চিঠি দিয়েছে তার অনুলিপি রেজিস্ট্রার দপ্তরেও দিয়েছেন। 

এ বিষয়ে উপাচার্য শুচিতা শরমিনকে একাধিকবার মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। 

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহ-উপাচার্য গোলাম রব্বানী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com