Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৫:০৪ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ
২০ November ২০২৪ Wednesday ৩:২৭:৫০ PM
Print this E-mail this

তালতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সোহাগ খান। সোমবার রাতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সোহাগ খান বলেন, আমার বাবা মো. হারুন খান তালতলী উপজেলার কবিরাজপাড়া বাজারে খাবার হোটেলের ব্যবসা করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক তার শ্বশুর মো. মাসুদ প্যাদার মাধ্যমে আমার বাবার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ নভেম্বর সন্ধ্যায় শহিদুল হক ও তার ছেলে শাহরিয়ার নাঈম, ভাই জাহিদুল হক সোহাগ, ছোট ভাই ছোট্ট, মাসুদ প্যাদা, আলমগীর মীরসহ আরও ২০ থেকে ২৫ জন মিলে দোকানে হামলা চালিয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। বাবাকে মারধরের হাত থেকে রক্ষা করতে আমার মা বাধা দিলে তাকেও মারধর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আমাকে ও আমার সঙ্গে থাকা ফারুক মোল্লা ও আব্দুল হক নামের আরও দুজনকে মারধর করে। আমার দোকানে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় আমার মা ও বাবাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছি।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বলেন, আমরা তাদের কিছুই করিনি। তারা হামলা চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।

আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তালতলী থানার ওসি মো. আবুল কালাম বলেন, দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com